ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেললাইনে সমস্যায় কমলাপুর থেকে দেরি করে ছেড়ে যাচ্ছে ট্রেন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন ও তেজগাঁও স্টেশনের মাঝামাঝি স্টাফ রোডে রেললাইনে সমস্যা হওয়ার কারণে কমলাপুর স্টেশন থেকে দেরি করে ছেড়ে যাচ্ছে ট্রেন। রোববার সকাল সাড়ে ৮টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন স্বাভাবিক ছিল। সে সময় পর্যন্ত ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে যায়।

কিন্তু লাইন ডাউন হওয়ার কারণে বেশ দেরি করে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। এছাড়া একতা ও অগ্নিবীণা এক্সপ্রেসও দেরি করে ছাড়বে বলে জানা গেছে। এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, লাইনে সমস্যা হওয়ায় ট্রেন আসতে দেরি হচ্ছে। ফলে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যেতে দেরি হবে।

তিনি জানান, বর্তমানে দুই লাইনের পরিবর্তে এক লাইনে ট্রেন চলাচল করছে। লাইন মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রেললাইনে সমস্যায় কমলাপুর থেকে দেরি করে ছেড়ে যাচ্ছে ট্রেন

আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭