ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হোম কোয়ারেন্টাইনে এরশাদপুত্র সাদ, ‘পল্লীনিবাস’ লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সদর আসনের সংসদ সদস্য জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ পল্লীনিবাসে সস্ত্রীক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সাদ এরশাদের একজন কর্র্মচারির দেহে করোনা শনাক্ত হওয়ায় জেলা সিভিল সার্জন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া এরশাদের রংপুরের বাসভবন ‘পল্লীনিবাস’ লকডাউন করা হয়েছে।

সোমবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে রবিবার রাতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লীনিবাস লকডাউন করেছে। সেখানে অবস্থানরত রংপুর-১ আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদ, এপিএস আফজালসহ অন্য সব স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, গত শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাদ এরশাদের দেহরক্ষী শিবলুর করোনা পজিটিভ এসেছে। সরকারি নির্দেশনার আলোকেই ওই বাড়িটি রবিবার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হোম কোয়ারেন্টাইনে এরশাদপুত্র সাদ, ‘পল্লীনিবাস’ লকডাউন

আপডেট সময় ১১:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০