ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার রাজশাহীতে করোনায় প্রাণ গেল পুলিশের এএসআইয়ের

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে এবার করোনায় প্রাণ গেল পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই)। তার নাম মোশাররফ হোসেন (৫৭)। শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে রাজশাহীর খিষ্ট্রিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই পুলিশ কর্মকর্তা মারা গেছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি পাবনায়। রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায় তিনি ভাড়া থাকতেন। তবে তিনি নওগাঁয় কর্মরত ছিলেন।

শুক্রবারই তিনি রামেক হাসপাতালে গিয়ে জানান, তার করোনা পজিটিভ। তিনি অসুস্থ, ভর্তি হতে চান।

তিনি রাজশাহী আরআরএফে (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ছিলেন। অফিশিয়াল পদবী উপ-পরিদর্শক (এসআই সশস্ত্র)। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার (২১ মে) পরীক্ষায় তিনি পজেটিভ শনাক্ত হন। শুক্রবার প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে রামেক হাসপাতাল যান। এর পর বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে রাজশাহীর খিষ্ট্রিয়ান হাসপাতালের আইসোলেশন সেন্টার ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৭ মে তিনি নওগাঁ থেকে রাজশাহীর চণ্ডিপুর ভাড়া বাসায় আসেন। এখানেই অবস্থান করছিলেন।

মৃত্যু হলেও এখন পরীক্ষার জন্য তার আবারও নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান, রামেক হাসপাতালের উপ-পরিচালক।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, ১৭ মে থেকে ছুটিতে গিয়ে তিনি বাড়িতে ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি শুনেছেন। এরপর হাসপাতালে ভর্তি হন। কিন্তু রাতেই তার মৃত্যু হয়।

এর আগে রাজশাহীর সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। যদিও মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান

এবার রাজশাহীতে করোনায় প্রাণ গেল পুলিশের এএসআইয়ের

আপডেট সময় ০১:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০