ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ইংলিশ প্রিমিয়ার লা লিগা ও সিরিএসহ ১০ লিগ শুরুর দিন চূড়ান্ত!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে গেল ১৬ মে জার্মানিতে গড়িয়েছে বুন্দেসলিগা। এর পরই ইউরোপে ফুটবলযুদ্ধের দামামা বেজে গেছে। এখন ইংল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনে লা লিগা ও ইতালিতে সিরিএসহ বিভিন্ন দেশে টুর্নামেন্ট ফেরার পালা। এবার একনজরে দেখে নেয়া যাক ইউরোপিয়ান শীর্ষ ১০ লিগ শুরুর দিনক্ষণ।

ইতিমধ্যে করোনাপরবর্তী সময়ে ফুটবল শুরুর দিন ও তারিখ জানিয়েছে ইউরোপের বিভিন্ন ফুটবল ফেডারেশন। যেসব দেশ এখন পর্যন্ত নিশ্চিত সময় জানিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে– চেক রিপাবলিক, ডেনমার্ক ও সার্বিয়া। তিন দেশেই চলতি মাসে খেলা আরম্ভ হবে।

চেক রিপাবলিকে ফুটবল শুরু হবে ২৩ মে। ২৮ মে ডেনমার্কে গড়াবে লিগ। আর ৩০ মে সার্বিয়াতে টুর্নামেন্টের গোড়াপত্তন ঘটবে।

এর পর অস্ট্রিয়াতে ফুটবল শুরু হবে ২ জুন। পর্তুগালে শুরু হচ্ছে ৪ জুন, স্লোভানিয়ায় গড়াবে ৫ জুন। ক্রোয়েশিয়াতে পুনরায় লিগ সূচনা ঘটবে ৬ জুন। তুরস্কের খেলা আরম্ভ হচ্ছে ১২ জুন।

এ ছাড়া নরওয়েতে ১৬ জুন ও রাশিয়াতে ২১ জুন ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তবে ফিনল্যান্ডে আরও পরে ১ জুলাই লিগ শুরু হবে।

এদিকে গ্রিসে ৬ জুন, পোল্যান্ডে ২৯ মে, রোমানিয়ায় ২৭ মে, সুইজারল্যান্ডে ২০ জুন ফুটবল শুরু হতে পারে। জুনের মাঝামাঝিতে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রিমিয়ার লিগের।

এরই মধ্যে খেলা শুরু নিয়ে লিগ কমিটির সঙ্গে বিস্তর আলোচনা করেছে স্পেন সরকার। এর পর ১২ জুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে তারা।

অন্যদিকে সিরিএ ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এর পরই লিগটি শুরু হতে পারে। তবে এ নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

উল্লেখ্য, ইতিমধ্যে ইউরোপের আরেকটি জনপ্রিয় লিগ ফ্রেঞ্চ ওয়ান বাতিল করা হয়েছে। তবে অধিকাংশ লিগ গড়ানোয় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে নেইমার-কিলিয়ান এমবাপ্পের পিএসজিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লা লিগা ও সিরিএসহ ১০ লিগ শুরুর দিন চূড়ান্ত!

আপডেট সময় ০৮:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০