ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান

ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সময় ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদুল ফিতর আসন্ন। বেঁচে থাকলে আমরা ঈদ উদযাপনের সুযোগ পাব। এখন করোনাবিরোধী লড়াইয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারে নির্দেশনা প্রতিপালন করি।

শুক্রবার (২২ মে) নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী পুনর্বাসন তৎপরতা শুরু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগের অমানিশায় আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডারী।

সরকার দুটি চ্যালেঞ্জ পার করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একটি হচ্ছে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং আরেকটি হচ্ছে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন পরবর্তী পুনর্বাসন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি দুর্যোগের অমানিশায় আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ: কাদের

আপডেট সময় ০৬:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০