ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি থাকলে বার্সা ফের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে: ইনিয়েস্তা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়ন লিগ জয়ের জন্য তাদের দু’জনের দিকেই তাকিয়ে রয়েছেন ফুটবল ভক্তেরা। প্রথম জন বার্সেলোনা তারকা লিওনেল মেসি, আরেকজন রিয়াল মাদ্রিদ ম্যানেজার কিংবদন্তি জ়িনেদিন জ়িদান।

বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার মতে, মেসি থাকলে বার্সেলোনা ফের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তিনি বলেছেন, ‘মেসি থাকলে বার্সেলোনা একাধিক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে।’ তিনি যোগ করেন, ‘ফুটবল কঠিন খেলা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্য দক্ষতা প্রয়োজন।’ পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে বার্সেলোনার স্বপ্নের দলের দুই কারিগর ছিলেন মেসি ও ইনিয়েস্তা। আর্জেন্টিনা অধিনায়ক এখনও বার্সার প্রধান অস্ত্র। ইনিয়েস্তা খেলছেন জাপানের ভিসের কোবে-তে।

বার্সেলোনার জয়ের পথে যে কাঁটা ছড়িয়ে দিতে তৈরি রিয়াল মাদ্রিদ, তা বুঝিয়ে দিয়েছেন জ়িদান। লা লিগা টেবিলে এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে দু’পয়েন্ট পিছিয়ে রিয়াল। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে মেসিরা। সমসংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

জিদান বলেছেন, ‘আমাদের তৈরি হতে হবে দুর্দান্ত ভাবে মরসুম শেষ করার জন্য। রিয়ালের ধাঁতের মধ্যেই রয়েছে জয়ের জন্য ঝাঁপানো।’ তিনি যোগ করেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। এই সপ্তাহটা দারুণ গুরুত্বপূর্ণ। আমাদের সব বিভাগেই শক্তিশালী হতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি থাকলে বার্সা ফের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে: ইনিয়েস্তা

আপডেট সময় ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০