ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জরুরি যাতায়াতে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’

আকাশ জাতীয় ডেস্ক:

লকডাউন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে অনেক সময় বের হতে হয়, যাতায়াত করতে হয়। এ সময় যেন কেউ হয়রানির শিকার না হন সেজন্য আগেই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ লক্ষ্যে ‘মুভমেন্ট পাস’ নামের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে পুলিশ।

বুধবার (২০ মে) ‘মুভমেন্ট পাস’ নামের এই আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করেছে হয়েছে। যেখানে কোথায়, কখন, কীভাবে যাবেন তা জানিয়ে আবেদন ফরম পূরণ করলে পুলিশ অনুমতি দেবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি মিলবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু জরুরি প্রয়োজনে মানুষকে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার পারমিশন দিচ্ছে।

অনলাইনে আবেদনের ঠিকানা:

https://movementpass.police.gov.bd

উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

মুভমেন্ট পাস এর জন্য কী কী তথ্য লাগবে?

১. যে থানা এলাকা থেকে যাবেন

২. যে থানা এলাকায় যাবেন

৩. আপনার নাম

৪. লিঙ্গ

৫. বয়স

৬. ভ্রমণের কারণ

৭. পাস ব্যবহারের তারিখ ও সময়

৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়

৯. পরিচয় পত্র

১০. নিজস্ব গাড়ি কি

১১. আপনার ছবি

যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:

১. মুদি মালামাল কেনাকাটা

২. কাঁচা বাজার

৩. ঔষধ ক্রয়

৪. চিকিৎসা

৫. চাকরি

৬. কৃষিকাজ

৭. পণ্য পরিবহন

৮. পণ্য সরবরাহ

৯. ত্রাণ বিতরণ

১০. পাইকারি/খুচরা ক্রয়

১১. পর্যটন

১২. মৃতদেহ সৎকার

১৩. ব্যবসা

১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে কী কী ব্যবহার করা যাবে?

১. জাতীয় পরিচয় পত্র

২. ড্রাইভিং লাইসেন্স

৩. পাসপোর্ট

৪. জন্ম নিবন্ধন

৫. স্টুডেন্ট আইডি

প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে বলা হয়েছে পুলিশের তরফে।

Tag :
আপলোডকারীর তথ্য

আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান

জরুরি যাতায়াতে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’

আপডেট সময় ১১:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০