ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় আম্ফানে পটুয়াখালীর অর্ধশত গ্রাম প্লাবিত

আকাশ জাতীয় ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্ফান ও অমাবশ্যার প্রভাবে সাগর ও নদীতে পানি ৩ ফুট বেড়েছে। এতে পটুয়াখালীতে এ পর্যন্ত অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া কলাপাড়ায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার সৈয়দ শাহআলম (৬০) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

কলাপাড়ার এক ইউনিয়নের ১৭টি গ্রাম ও রাঙ্গাবালীর আটটি গ্রাম, পটুয়াখালী সদরের কমলাপুর ইউনিয়নে দুইটি, ইটবাড়িয়া তিনটি, জৈনকাঠী একটি, ছোট বিঘাই একটি প্লাবিত হয়েছে। এছাড়াও গলাচিপা, মির্জাগঞ্জ, দশমিনা ও বাউফল উপজেলাও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা যায়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন। ফায়ার সার্ভিসের একটি টিম আসার পর উদ্ধার কাজ শুরু করেছে।

বুধবার দুপুর পর্যন্ত ৯০৭টি সাইক্লোন শেল্টারে প্রায় চার লাখ মানুষ ও লক্ষাধিক গবাদিপশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালী জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসফাকুর রহমান জানান, ৭৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।আশ্রয় কেন্দ্রের মানুষের খাওয়ার জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া যারা রোজা আছেন তাদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঘূর্ণিঝড় আম্ফানে পটুয়াখালীর অর্ধশত গ্রাম প্লাবিত

আপডেট সময় ০৬:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০