ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘ঈদ শপিং করা’ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের শপিং করা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে অভিমানে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে মাগুরার শ্রীপুরে কাজী আদর আলী (৩৮) নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে বার্তা সংস্থা ইউএনবির একটি খবরে বলা হয়। আদর আলী উপজেলার মাঝাইল গ্রামের বাসিন্দা। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, আর্থিক অভাব অনটনের কারণে গত কয়েকদিন ধরে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল আদর আলীর।

এর জের ধরে মঙ্গলবার ভোর রাতে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে ঘরের পেছনের লিচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আদর আলী পূর্ব থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। যে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ঈদ শপিং করা’ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা!

আপডেট সময় ০৪:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০