ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপ্রয়োজনে রাস্তায় বের হলেই শাস্তি

আকাশ জাতীয় ডেস্ক:

অপ্রয়োজনে রাস্তায় বের হলে রাজশাহীতে আবারও রাস্তায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা এভাবে শাস্তি দিয়ে রাস্তায় থাকা মানুষকে ঘরে পাঠানোর চেষ্টা করছে।সকালে শহর ঘুরে দেখা গেছে, নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তার তিন স্থানে পথ আটকাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু তবুও মানুষের বাজারমুখী স্রোত থামানো যাচ্ছে না। এ অবস্থায় নগরীর সাহেববাজার এলাকায় খুব প্রয়োজন ছাড়া যাকে দেখা যাচ্ছে তাকেই রাস্তায় ১৫-২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পরে তাদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও রাজশাহীতে জমে উঠেছিল ঈদবাজার। এটি বন্ধ করতে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ফলে বন্ধ হয়ে গেছে রাজশাহী নগরীর সব মার্কেট। ফুটপাত থেকেও সব ধরনের ব্যবসায়ীদের উঠিয়ে দেয়া হয়েছে। কড়াকড়ি করা হচ্ছে রিকশা-অটোরিকশা চলাচলে।করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আগেই সারাদেশের মার্কেট-দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়। কিন্তু গত ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সিদ্ধান্ত আসে। এরপর সামাজিক দূরত্ব না মেনেই ব্যবসা করছিলেন রাজশাহীর দোকানীরা। এ অবস্থায় সোমবার বিকালে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় খাবার ও কাঁচাবাজার ছাড়া রাজশাহীর সব দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই মাঠে নেমেছেন প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও মাঠে আছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন সকালে আরডিএ মার্কেটে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত না করার অপরাধে ‘রাজ্জাক বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি। এটি দেখে মার্কেটের অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। নগরীর ফুটপাত থেকেও সব ধরনের ব্যবসায়ীদের উঠিয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, জনসমাগম ঠেকানো যাচ্ছিল না বলেই জনস্বার্থে দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে অভিযান শুরু হয়েছে। রাজশাহীর সকল উপজেলাতেও একইভাবে মার্কেট-দোকানপাট বন্ধ করা হচ্ছে। জনসমাগম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

হাসানাত: মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীরও

অপ্রয়োজনে রাস্তায় বের হলেই শাস্তি

আপডেট সময় ০৫:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০