ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

পদ্মার পাটুরিয়া ঘাটে যাত্রী বোঝাই ট্রলার ডুবি

আকাশ জাতীয় ডেস্ক:

পদ্মা নদীর পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে ট্টলার ডুবির ঘটনা ঘটেছে। ট্টলারে নারীসহ ৮ জন যাত্রী ছিলো। তবে তাদের সবাইকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করোনা ঝুঁকি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কিন্তু তারপরও ঘাটে পারাপারের জন্য ভিড় করছে হাজারো যাত্রী। এসব যাত্রীরা প্রশাসনের চোঁখ এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্টলারে করে ঘাট পার হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮ জন যাত্রী পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় একটি জেলে নৌকাতে ওঠে। ছোট নৌকাটি ঘাট এলাকাতেই ডুবে যায়। এসময় স্থানীয়রা এবং পাটুরিয়া ঘাটে আগে থেকেই অপেক্ষমান ফায়ার সার্ভিসকর্মীরা যাত্রীদের উদ্ধার করে।

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মজিবর রহমান জানান, আজ সন্ধ্যায় পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের কাছ থেকে দৌলতদিয়া প্রান্তের উদ্দেশ্যে একটি ট্রলার ছেড়ে যায়। ট্রলারটিতে সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন ছিলেন। কিছু দূর যাওয়ার পর ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর প্রভাবে প্রচণ্ড বাতাসে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ট্রলারের সবাইকে পাটুরিয়ায় তীরে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে পাটুরিয়া ঘাট নৌ পুলিশের পরিদর্শক মো লাবু মিয়া বলেন, ট্রলারের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের সবাই সুস্থ আছেন। তিনি আরও বলেন, ট্রলার চলাচল বন্ধে নৌ পুলিশ টহল দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

পদ্মার পাটুরিয়া ঘাটে যাত্রী বোঝাই ট্রলার ডুবি

আপডেট সময় ০৯:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০