ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৫ জুনের আগে শুরু হচ্ছে না রোনালদোদের লিগ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া সিরিআ লিগ আগামী ১৫ জুনের আগে শুরু হচ্ছে না বলে জানানো হয়েছে। জার্মানির বুন্দেসলিগা শুরু হলে ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ এই লিগ শুরু হতে আরও এক মাস সময় লাগবে জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

সংস্থাটি থেকে এক বিবৃতিতে জানানো হয়, অন্তত ১৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। যদিও আগামী ১৩ জুন সরকারের অনুমোদন সাপেক্ষে লিগ মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ।

গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সিরিআ লিগ। প্রায় প্রতিটি দলেরই এই মৌসুমে এখনও ১২টি করে ম্যাচ বাকি রয়েছে।

এদিকে ইতোমধ্যে একক ভাবে অনুশীলন শুরু করা ক্লাবগুলোর সোমবার(১৮ মে) দলীয় অনুশীলন শুরু করার কথা ছিল। তবে দেশটির করোনাভাইরাস টেকনিক্যাল কমিটির সঙ্গে মতের মিল না হওয়ায় সেই সিদ্ধান্ত থেকেও ক্লাবগুলো পিছিয়ে এসেছে।

লিগে ২৬ ম্যাচে ৬৩ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোনালদো-দিবালাদের জুভেন্টাস। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে লাৎসিও দ্বিতীয়স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

১৫ জুনের আগে শুরু হচ্ছে না রোনালদোদের লিগ

আপডেট সময় ১০:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০