ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রাণে অনিয়মের জন্য আরো তিন মেম্বার বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:

ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে আরো ৩ ইউনিয়ন পরিষদ মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া মেম্বাররা হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউপি’র ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক শেখ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউপি’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার কুলসুম বেগম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছা. নিলুফা খাতুন।

এ নিয়ে ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি মেম্বার, একজন জেলা পরিষদ সদস্য ও দুইজন পৌরসভার কাউন্সিলর।

Tag :
আপলোডকারীর তথ্য

বট কী ও কীভাবে কাজ করে?

ত্রাণে অনিয়মের জন্য আরো তিন মেম্বার বরখাস্ত

আপডেট সময় ১০:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০