ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে শিশু ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা, ধর্ষক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নে ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে এক তরুণ।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ওই তরুণকে আটকের পর তার দেয়া তথ্যে ওই ছাত্রীর লাশ একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

সোমবার ধর্ষক ঘাতক ওই গ্রামের হগেন্দ্র সরকারের ছেলে রিংকু সরকার (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের ছিলারাই ছিলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছিলারাই গ্রামের প্রভাত সরকারের মেয়ে ১৫ মে সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় প্রতিবেশী হগেন্দ্র সরকারের ছেলে রিংকুর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে প্রভাত বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার আবুল কালামকে জানান।

মেম্বার বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করলে ওসি ইমরান আহমেদ, পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ, এসআই হীরক চক্রবর্তী, এসআই আবদুস ছোটাস পুলিশ রিংকুকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সে অপহরণ করে ধর্ষণের পর হত্যা ও ডোবায় লাশ গুম করে রাখার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে রোববার রাতে লাশ উদ্ধার করা হয়।

এসআই হীরক চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রিংকুকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে শিশু ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা, ধর্ষক আটক

আপডেট সময় ১০:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০