ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

করোনা আক্রান্ত ব্যক্তি নিখোঁজ

করোনা পজেটিভ আমির হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:

এবার করোনাভাইরাস পজেটিভ এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আর এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ায়।

করোনা পজেটিভ ওই ব্যক্তির নাম আমির হোসেন (২৪)। সে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বাড়িবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা দৈনিক আকাশকে বলেন, সিংহশ্রী ইউনিয়নের বাড়িবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে আমির হোসেন গত ৬ মে নিজে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যায়। আর ওই নমুনার ফলাফল গত ১২ মে আমরা হাতে পাই। আর এই ফলাফলে কাপাসিয়ায় দুই জনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

এরমধ্যে আমির হোসেনেরও। আমরা ফলাফল পেয়ে রোগীদের খোঁজ নিতে এলাকায় গিয়ে জানতে পারি আমির হোসেন নিখোঁজ। আমরা যাওয়ার আগের দিন থেকে আমিরকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় আমিরের বাবা জামাল। এরপর পুলিশসহ বিভিন্ন মাধ্যমকে খোঁজ নেয়ার জন্য বলি।

এদিকে করোনাভাইরাস পজেটিভ নিয়ে নিখোঁজ হওয়ায় এলাকায় সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নিখোঁজ হওয়া আমিরের বাবা জামাল উদ্দিন জানান, আমার ছেলেটার একটু মাথায় সমস্যা রয়েছে। তবে সে কারো ক্ষতি করে না। হঠাৎ করেই কোথায় যে হারিয়ে গেলো বুঝতে পারছি না।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান দৈনিক আকাশকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর থেকে গাজীপুর তথা কাপাসিয়াবাসীর জন্য সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছি। নিখোঁজ আমিরকে খুঁজতে আমরা এলাকায় এলাকায় খবর দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনা আক্রান্ত ব্যক্তি নিখোঁজ

আপডেট সময় ০৩:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০