ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ভিটামিন

আকাশ নিউজ ডেস্ক: 

দীর্ঘ সময় ধরে ভিটামিন বি৬ এবং বি১২ সেবনের ফলে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ে বলে মত দিয়েছেন গবেষকরা। ক্লিনিক্যাল ওনকোলজি নামে একটি জার্নালে গত ২২ আগস্ট প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের একদল গবেষক সম্প্রতি গবেষণাটি সম্পন্ন করেন।

গবেষণায় তারা দেখেছেন, ভিটামিন-বি সেবন না করা পুরুষদের তুলনায় যেসব পুরুষ ১০ বছর ধরে উচ্চ মাত্রার এই ভিটামিনটি সেবন করছেন তাদের ফুসফুস ক্যান্সারের ঝুঁকি ২ থেকে ৪ গুন বেশি।

আর যারা ধুমপান করেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি হতে পারে বলে গবেষকদের আশঙ্কা।

তবে গবেষণায় অংশ নেওয়া নারীদের ক্ষেত্রে এমন কোনো ঝুঁকি পরিলক্ষিত হয়নি বলেও ওই নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

গবেষক দলের প্রধান বিশ্ববিদ্যালয়টির কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের গবেষক থিওডর ব্রাসকি বলেন, আমাদের সংগৃহীত উপাত্তে দেখা যায় যেসব পুরুষ ধুমপায়ী দীর্ঘদিন ধরে ভিটামিন বি৬ ও বি১২ সেবন করছেন তাদের ফুসফুস ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

এছাড়া দৈনন্দিক যেসব মাল্টি ভিটামিন সেবন করা হয় সেসবের মধ্যেও এমন ঝুঁকি বেশি থাকে বলে জানিয়েছেন তিনি।

ভিটামিন সেবনের এই ঝুঁকিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে কারখানায় উৎপাদিত ভিটামিন সেবনের পরিবর্তে যেসব খাবারে এই উপাদনগুলো আছে প্রতিদিনের খাদ্য তালিকায় সেগুলো রাখার পরামর্শ দিয়েছে থিওডর ব্রাসকি।

মেডস্কেপ নামের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই গবেষণার সাথে সম্পৃক্ত নন এমন গবেষকরাও এ বিষয়ে ব্রাসকিদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

উল্লেখ, গবেষণায় মোট ৮০৮ জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে ৪৪৯ জনে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। অংশগ্রহনকারীদের ভিটামিন বি সেবন, খাদ্যাভ্যাস,ধুমপানের অভ্যাস এসব বিষয়ে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ভিটামিন

আপডেট সময় ০৭:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭