ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্যাদুর্গতদের কাছ থেকে কিস্তি আদায় নয় : এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্যাদুর্গত এলাকার মানুষের কাছ থেকে এনজিওর কিস্তি না নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের ওপর জুলুম চালিয়ে তাদের কাছ থেকে কিস্তি আদায় করবে না। যদি পারেন তাহলে এই বিপদে তাদের পাশে দাঁড়ান।

শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাটে বন্যাকবলিত ২ হাজার ৩৯৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, এনজিওগুলো কিস্তি আদায়ে বন্যাদুর্গত মানুষের ওপর কোনো চাপ প্রয়োগ করবেন না। দুর্যোগ কাটিয়ে যখন সামর্থ্য হবে, তখন কিস্তির টাকা পরিশোধ করবেন ঋণগ্রহণকারীরা। তবে কিস্তি প্রদানের সামর্থ্য থাকলে তাদের অবশ্যই তা পরিশোধ করার আহ্বান মন্ত্রী।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তুহিনূর রহমান মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্যাদুর্গতদের কাছ থেকে কিস্তি আদায় নয় : এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০৪:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭