ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রামুতে গুলিতে রোহিঙ্গা ‘মাদক কারবারি’ নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামুতে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ ওরফে খোরশেদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। যিনি মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবারবাগান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, ইয়াবার চালান হাতবদলের খবর পেয়ে রাতে ডিবি পুলিশ অভিযানে যায়। রামুর রাবারবাগান এলাকায় একদল মানুষকে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ, ইয়াবা, মোটরসাইকেল এবং অস্ত্র পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রামুতে গুলিতে রোহিঙ্গা ‘মাদক কারবারি’ নিহত

আপডেট সময় ১২:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০