ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

গাজীপুরে মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের শ্রীপুরে মা ও দুই মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার কলেজ রোড (আবদার) এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি প্রকাশ পায়।

নিহতরা হলেন- মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪০), মেয়ে নূরা (১৬), হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৭)।

প্রবাসী কাজল মিয়ার ভাই আরিফ জানান, ২০ বছর আগে ইন্দোনেশিয়া থাকাকালীন তার ভাই সে দেশের নাগরিক ফাতেমা আক্তারকে বিয়ে করে দেশে নিয়ে আসেন। ফাতেমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার গোলবাড়ী গ্রামে।

আবদার গ্রামের আব্দুল আউয়াল কলেজের পশ্চিম পাশে জমি কিনে তারা দ্বিতল বাড়ি নির্মাণ করেন। পুরো বাড়িতে কাজলের স্ত্রী ফাতেমা বেগম তার দুই মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে বসবাস করেন।

আরিফ আরও জানান, বুধবার সন্ধ্যার দিকে তার ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম বৃহস্পতিবার সকালে তার বাড়িতে বাজার করে দিতে বলেন। সাড়ে ১০টার দিকে বাড়িতে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে দুপুর ২টার দিকে আবার ডাকডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের বাড়ির টিনের চালের ওপর দিয়ে বাড়িতে ঢুকেন। পরে ওই বাড়ির দোতলার একটি কক্ষের একই মেঝেতে সকলের রক্তমাখা গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার তারেক হাসান বাচ্চু বলেন, গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনার সময় কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ কেউ পায়নি।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে বিকাল সাড়ে ৪টায় পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। নিহত মা ও দুই মেয়ের দেহে কোনো কাপড় ছিল না। ঘটনাস্থলে একটি ছোরা ও বটি পাওয়া গেছে।

একাধিক ব্যাক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৭:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০