ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

চাচি বাসায় আছেন? আমি পুলিশের এসপি, খাবার নিয়ে এসেছি

আকাশ জাতীয় ডেস্ক:

‘আসসালামু আলাইকুম। চাচি বাসায় আছেন? আমি পুলিশের এসপি। আপনার বাসায় আর কে কে আছেন? আমরা জেনেছি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনি কর্মহীন হয়ে পড়েছেন। আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি।’

আমেনা বেগমের বাসায় গিয়ে এভাবেই ডাক দিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। পরে দরিদ্র ওই নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

বৃহস্পতিবার বিকালে একইভাবে গাজীপুরের সদর উপজেলার দরগারচালা গ্রামে হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে গাজীপুর জেলা পুলিশের এক মাসের রেশন থেকে বরাদ্দের খাদ্যসামগ্রী পৌঁছে দেন এসপি শামসুন্নাহার।

বাড়িতে পুলিশ সুপারের আকস্মিক আগমনে অবাক হন অনেকে। তবে এসপির এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই।

আমেনা বেগম জানান, নয় বছর আগে বার্ধক্যজনিত কারণে স্বামীকে হারিয়েছেন তিনি। দিনমজুর দুই ছেলে পৃথক সংসার পেতেছেন। তাদের দেওয়া টাকা-পয়সায় কোনো রকমে চলছিল তার সংসার। দিনে এনে দিনে খেয়ে চললেও সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েন তার দুই ছেলে।

তিনি জানান, ঘরে থাকা খাবারের সামান্য মজুত শেষ হয়ে গেছে। এ অবস্থায় অনেকটা দিশেহারা। হঠাৎ খাবার নিয়ে বাড়িতে এসপি আসায় তার মন ভরে গেছে। তিনি মন ভরে এসপি ও পুলিশের জন্য দোয়া করেন।

একইভাবে গাজীপুরের প্রায় সব উপজেলার স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা জেলা পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। কিছু কিছু ক্ষেত্রে তাদের বাধ্যও করা হচ্ছে। কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষকে নিয়ে তাদের খাবারের কথা চিন্তা করা হচ্ছে। সে কারণে জেলা পুলিশের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

চাচি বাসায় আছেন? আমি পুলিশের এসপি, খাবার নিয়ে এসেছি

আপডেট সময় ০৯:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০