ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তিন লাখ টাকা না দেয়ায় মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়েছে’

অাকাশ জাতীয় ডেস্ক:

‘তিন লাখ টাকা যৌতুক দিতে না পারায় মিতালীর স্বামী ও তার বাড়ির লোকজন মেয়ে মিতালীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এরপর তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ’

শনিবার ভোরে গোপালগঞ্জের মুকসুদপুরে কলিগ্রাম গ্রামে নিহত মিতালীর মা মঞ্জু হালদার অভিযোগ করে এ কথা বলেন।

নিহত মিতালী (২৪) পার্শ্ববর্তী গোয়ালগ্রাম গ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে ও জলিরপাড় বঙ্গরত্ন ডিগ্রি কলেজের ডিগ্রির ১ম বর্ষের ছাত্রী।

নিহত মিতালীর ভাই অশোক হালদারের অভিযোগ, ৮ মাস আগে মুকসুদপুর উপজেলার কলিগ্রামে বিশ্বনাথ বাড়ৈর ছেলে তাপস বাড়ৈর (৩০) সঙ্গে মিতালী হালদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে স্বামী তাপস বাড়ৈ ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় কলহ লেগে থাকতো। এরই জের ধরে স্বামী ও শশুরবাড়ির লোকজন শনিবার ভোরে গৃহবধূ মিতালীকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় কাপড় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বলে দাবি করেছে মিতালীর পরিবার।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান, ফ্লোরের সঙ্গে হাঁটু গেড়ে বসা ও গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের রিপোট পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘তিন লাখ টাকা না দেয়ায় মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়েছে’

আপডেট সময় ০৩:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮