ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ এরশাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন ভোট চুরি করতে না পারে। কেউ যেন সিল মারার নির্বাচন করতে না পারে। সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

সোমবার বেলা ১২টায় বরগুনা জেলার বেতাগী উপজেলার শিল্পপতি মো. মিজানুর রহমানের বাগানবাড়িতে এক দোয়া অনুষ্ঠানের পর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ নির্দেশ দেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা সরকার পরিচালনা করলে কোনো মানুষ খুন, গুম হবে না। কোনো মায়ের চোখের অশ্রু ঝরবে না। আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করব। একমাত্র লাঙলই দেশের মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, এই নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমরা চাই সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা আসন বেশি পেলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা ক্ষমতায় গেলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা- ২ আসনে মো. মিজানুর রহমানকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেবে কি দেবে-না তা স্পষ্টভাবে বলেননি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, কল্যাণ ও উন্নয়নের রাজনীতি করছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনিই পারেন জনগণের ভাগ্যের পরিবর্তন করতে।

তিনি বলেন, প্রমাণ হয়েছে জনগণের নিরাপত্তা ও তাদের ভাগ্যের উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই। ৯ বছরের শাসনামলে দেশের জনগণ তার প্রমাণ পেয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, লাঙলে ভোট দিলেই বরগুনা ২ আসনে উন্নয়নের ব্যাপক কার্যকরী উদ্যোগ নেয়া হবে, দেশের বেকারত্ব দূর হবে। মানুষ সুখ ও শান্তিতে বসবাস করতে পারবে।

জাতীয় পার্টির আমলে নেয়া ইসলামের কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার সাপ্তাহিক ছুটি, মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বেতাগী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন পিযুসের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, মেজর (অব.) খালেদ আকতার বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি মুর্তুজা আহসান, বরগুনা জেলার শাখার সভাপতি হানিফ মাতুব্বর, সম্পাদক তরিকুল ইসলাম রাসেল। এছাড়া বক্তব্য দেন সম্পাদক নওরোজ সিকদার।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের পর খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বেতাগী উপজেলা জাতীয় পার্র্টির সভাপতি নাসির উদ্দিন পিযুস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ এরশাদের

আপডেট সময় ০১:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮