ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালি যাওয়া হল না দম্পতির

অাকাশ জাতীয় ডেস্ক:

ইতালি যাওয়া হল না দম্পতির। তার আগেই মিঠুন মণ্ডল (৩৬) ও তার স্ত্রী নন্দিতা রানী মণ্ডলের (৩০) প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক।

দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী মিঠুন মনণ্ডল ইতালি চলে যান।

প্রবাসে থেকে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করেন। গত দুদিন আগে ইতালি থেকে দেশে আসেন মিঠুন।

শুক্রবার সকালে তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুরে স্ত্রীকে ডাক্তার দেখাতে রওনা হন। পথে ট্রাকচাপায় তারা নিহত হন।

মিঠুনের বোন সুচিত্রা রানী মণ্ডল জানান, স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার জন্য গত বুধবার এক মাসের ছুটিতে দেশে আসেন। আজ সকালে মাদারীপুরে স্ত্রীকে ডাক্তার দেখাতে রওনা হন।

পথে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর হিন্দুপাড়া নামকস্থানে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থালে তারা মারা যান।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ট্রাকটি আটক করেছে।

পালং মডেল থানার উপপরিদর্শক মো. আতিয়ার রহমান যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতালি যাওয়া হল না দম্পতির

আপডেট সময় ০৫:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮