ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুতের উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী পাঁচ বছর সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যতার হার ১০ শতাংশের নিচে নেমে আসবে।’

তিনি বলেন, ‘১৯৯১ সালে দেশে দারিদ্র্যতার হার ছিল ৫৮ শতাংশ। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগে এখন তা কমে ২২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।’

শুক্রবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মাঠে ‘একটি বাড়ি, একটি খামার প্রকল্প’, ‘পল্লী সঞ্চয় ব্যাংকের সুবিধাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি সদর উপজেলার ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘১০ শতাংশ যারা দরিদ্র থাকবেন তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী, বাক-শ্রবণ প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন শ্রেণির মানুষ। যাদের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উন্নত দেশগুলোতে এ রকম ব্যবস্থা রয়েছে।’

মুহিত বলেন, ‘বাংলাদেশে এখন ঝুপড়ি নেই। আলোর ঝলমলের দেশ। বাংলাদেশ যতটুকু উজ্জ্বল হয়েছে সেটাকে অন্ধকার করা যাবে না।’

তিনি বলেন, বর্তমান সরকারের শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা ছিল। এটা নিয়ে সরকার বেশি কাজ করেছে। আমরা শতভাগ সফল হয়েছি।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সারা দেশে এখন বিদ্যুতের সংকট নেই। পুরো দেশ বিদ্যুতের আলোয় ঝলমল করছে। মানুষের জীবনমান এখন উন্নয়ন হয়েছে। ফলে উৎপাদনও বেড়েছে।

তিনি বলেন, সর্বত্র মানুষের মঙ্গলের সুযোগ করে দিতে শেখ হাসিনার সরকার কাজ করছে। বিগত ১০ বছরে শেখ হাসিনা ঘোষিত সরকারের লক্ষ্যমাত্রা অনেকাংশে পূরণ হয়েছে। অবশিষ্ট কাজগুলো পূরণ করতে এবং সরকারের উন্নয়ন ও জনবান্ধব উদ্যোগকে আরো ত্বরান্বিত করতে জনগণের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্যুতের উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮