ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে ৩ ঝুট গুদামে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় তিনটি ঝুটগুদামে আগুন লেগেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার ডিভাইন কারখানার পেছনে তিনটি গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পল্লী বিদ্যুৎ ডিভাইন কারখানার পেছনে সোলাইমানের ঝুটগুদামে প্রথমে আগুন লাগে । আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পাশের ওহাব মাতব্বর ও বিল্লাল হোসেনের ঝুট গমে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেট ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম যুগান্তরকে জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ৩ ঝুট গুদামে আগুন

আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮