ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের কাছে ক্ষুদে টাইগারদেরও আফসোসের হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়দিন আগেই ভারতের কাছে শেষ বলে হেরে তৃতীয় বারের মত এশিয়া কাপের ফাইনাল মঞ্চ থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে টাইগারদের। সেই একই প্রতিপক্ষের কাছে এবার ঘরের মাঠে ক্ষুদে টাইগারদেরও আফসোসের হার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ২ রানে হেরে গেল যুব টাইগাররা। মিরপুরে ম্যাচের শেষ মুহূর্তে বল হাতে থাকা সত্যেও দুই রান তুলতে পারেনি লাল-সবুজরা। বাংলাদেশকে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করলো ভারতীয়রা।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ৪৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে তারা।

খেলার শরু থেকেই ভারতীয় শিবিরে চাপ তৈরি করতে থাকেন শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন ইয়াশাভি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন সামির চৌধুরী।

বাংলাদেশের হয়ে ১৬ রান দিয়ে শরিফুল ৩টি উইকেট নেন। এছাড়া মৃত্যুঞ্জয়, রিসাদ, তৌহিদ নেন ২টি করে উইকেট। বাকি ১টি উইকেট নেন মিনহাজুর রহমান।

দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৬ এবং ২ রান করে সাজঘরে ফেরেন দুই ওপেনার নাবিল এবং সাজিদ হোসাইন। ৮ রানে বিদায় নেন অধিনায়ক তৌহিদও।

এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে দলকে টেনে নিতে চেষ্টা চালান শামিম হোসেন। কিন্তু ২৫ রান করে দেশাইয়ের বলে ফিরে যান জয়ও। দেশাইয়ের বলেই কাটা পড়েন রিসাদ। তবে শামিম আর আকবর আলীর ব্যাটে এগিয়ে চলে স্বাগতিকদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে শামিমের ব্যাট থেকে। পাঁচ চার এবং দুই ছয়ে ৫৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন আকবর। এই জুটি আউট হবার পর স্বাগতিক ব্যাটসম্যানদের কেউ আর ইনিংস বড় করতে পারেন নি। যার জন্য ৪৬.২ ওভারে ১৭০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে ক্ষুদে টাইগারদেরও আফসোসের হার

আপডেট সময় ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮