ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‌্যাঙ্কিংয়ে উপরে থাকা লাওসকে হারাল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

র‌্যাঙ্কিংয়ে উপরে থাকা লাওসকে হারাল বাংলাদেশ। সোমবার বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে লাওসের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন বিপ্লব। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ রয়েছে ১৯৩তম অবস্থানে। আর লাওস রয়েছে ১৭৯তম অবস্থানে।

এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আগামী ৫ অক্টোবর ফিলিপাইন বি দলের মুখোমুখি হবে।

এদিন সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৮তম মিনিটে গোলটি করেন বিপ্লব। ডি-বক্সের মধ্যে তৈরি হওয়া জটলার মধ্য থেকে কৌঁশলে লাওসের জালে বল পাঠিয়ে দেন বিপ্লব। ম্যাচে এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বঙ্গবন্ধু গোল্ডকাপে এবার অংশ নিচ্ছে ছয়টি দল। ‘এ’ গ্রুপে রয়েছে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, লাওস ও ফিলিপাইন বি। গ্রুপ পর্বের সব ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

র‌্যাঙ্কিংয়ে উপরে থাকা লাওসকে হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৯:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮