ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে মহাসড়ক অবরোধ,ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় একটি কারখানার শ্রমিকরা পানি পান করে অসুস্থ হওয়ার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশকিছু যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপ্রীতিকর পরিস্থিতি রোধে ওই এলাকার অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানায়, শনিবার বিকালে ডেগের চালা এলাকায় নিট অ্যান্ড নিটেক্স কারখানার কিছু শ্রমিক কারখানার সরবরাহ করা পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে রবিবার সকালে শ্রমিক অসুস্থ হওয়ার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভে নামেন শ্রমিকরা। একপর্যায়ে তারা মালেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশকিছু যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ভাঙচুরের আশঙ্কায় ওই এলাকা ও আশপাশের এলাকার অন্তত ৫০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাছা থানার ওসি মো. কাজী ইসমাইল হোসেন জানান, বকেয়া বেতনের দাবি ও শ্রমিক অসুস্থ হওয়ার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে কিছু যানবাহন ভাঙচুর করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে মহাসড়ক অবরোধ,ভাঙচুর

আপডেট সময় ০৩:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮