ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ জেলেদের জালে উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়াতে গিয়ে সাগরে ডুবে নিখোঁজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরে জেলেদের জালে আটকা পড়ে একটি লাশ। পরে তা উদ্ধার করে উপকূলে আনা হলে তা নিখোঁজ নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ বলে সনাক্ত করা হয়।

ঘটনাস্থলে থাকা চুয়েটের উপ ছাত্র কল্যাণ পরিচালক ড. জিএম সাদিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নাকিব মোহাম্মদ খাব্বাবের ছোট ভাই খাত্তাবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ঢাকায় আছি তবে ঘটনাস্থল থেকে আমাকে ফোন করে জানিয়েছে জেলেদের জালে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। আমরা চট্টগ্রামে আসছি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০জন শিক্ষার্থীর একটি দল মুরাদপুর সাগর উপকূলে বেড়াতে যান। বিকেলে তারা সাগর পাড়ে যান। তখন নাকিবসহ তিনজন শিক্ষার্থী পানিতে নামেন। তাদের পাশে তরুণীদের আরেকটি দলও পানিতে নামেন। সেই দলের দু’জন তরুণী পানির স্রোতের ঘূর্ণিতে পড়ে ডুবে যেতে থাকলে নকীবসহ তিন শিক্ষার্থী তাদের উদ্ধার করতে সাগরে নামেন এবং তারা নিজেরাই সাতাঁর না জানায় স্রোতের টানে পানিতে ডুবে যেতে থাকেন।

এ অবস্থায় ওপরে থাকা শিক্ষার্থীরা চিৎকার করলে পাশে থাকা জেলেদের একটি নৌকা এগিয়ে আসে। এক পর্যায়ে ডুবতে থাকা দুই তরুণীসহ অন্যদের উদ্ধার করতে পারলেও নাকিব পানিতে তলিয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ জেলেদের জালে উদ্ধার

আপডেট সময় ০৪:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭