ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনা, আ’লীগ নেতাসহ নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের একদিন পরই টমটম ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

বুধবার সকাল সাড়ের ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হারবাংয়ে ইনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ায় হারবাং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের (৫০), হারবাং মুসলিমপাড়া এলাকার আবদুল সাত্তারের ছেলে তাজউদ্দিন (২৫), বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ির হাছিয়ার পাড়া এলাকার মো. সেলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৪৭) ও পেকুয়া রাজাখালির দাসিরকুনা এলাকার আব্দুল খালেকের ছেলে ইউসুফ মিয়া (৩৭)।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচাজ নূর-এ-আলম পলাশ জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে হারবাংয়ে ইনানী এলাকায় বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে ওই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত। আহতদের উদ্ধার করে হাসাপতালে নেয়ার পথে ইউসুফ মিয়া মারা যান।

আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে টমটম চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনা, আ’লীগ নেতাসহ নিহত ৪

আপডেট সময় ০৫:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮