ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাপাসিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক যুবক (৩৬) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশের দাবি করছে, দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে এক যুবক নিহত ও ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের নেতারটেক নামক এলাকায় গজারিবন থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে থানার এসআই সুমনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় টহলরত ছিল। হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা এক যুবককে একটি পিস্তলসহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসান জামিল ইবনে কল্লোল জানান, পুলিশ ৩৬ বছর বয়সের এক যুবককে ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। পরনে প্যান্ট ও নীল রঙের শার্ট ছিল। হাসপাতালে নেয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবুবকর সিদ্দিক জানান, দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। তবে সন্ত্রাসীদের এখনও চিহ্নিত করা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাপাসিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট সময় ০৪:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮