ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজারে গণসংযোগ থেকে ফেরার সময় কলেজছাত্র খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর প্রচারণাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তানভির নামের এক কলেজছাত্র খুন হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভির দক্ষিণ রুমালিয়ারছড়া আশুরঘোনার হাজী সোলাইমানের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় গণসংযোগ করতে যায়। এসময় জামশেদের সঙ্গে গণসংযোগে অংশ নেয় ওই এলাকার কিছু যুবক। এদের মধ্যে কাউন্সিলর জামশেদের সমর্থক হিসেবে প্রচারণায় অংশ নেয় তানভিরও।

কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ জানান, গণসংযোগ শেষে তিনি সেখান থেকে চলে আসার ১০-১৫ মিনিটের মধ্যে ওই এলাকার কিছু যুবকদের সঙ্গে তানভিরের কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে তানভিরকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তানভিরকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এলাকার রাস্তার উন্নয়নের বিষয় নিয়ে কথাকাটাকাটির মধ্যেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজারে গণসংযোগ থেকে ফেরার সময় কলেজছাত্র খুন

আপডেট সময় ০৯:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮