ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই দিনের আগেই শেষ আফগানিস্তানের অভিষেক টেস্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:

অভিষেক টেস্টের চাপটা একেবারেই নিতে পারলেন না আফগান ব্যাটসম্যানরা। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শক্তিশালী দল আফগানিস্তান। কিন্তু ৫ দনের ম্যাচে এখনও যে তারা শিশু, সেটা ১০০ ভাগ প্রমাণ হয়ে গেল। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে এমন ব্যাটিং করলেন আফগানরা, যেন ক্রিকেট সবে শিখছেন। দুই দিনের আগেই টেষ্ট শেষ! বেঙ্গলুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে আফগানরা হেরে গেছে ইনিংস ও ২৬২ রানে।

প্রথম ইনিংসে ১০৯ রানের পর দ্বিতীয় ইনিংসে আফগানরা অলআউট ১০৩ রানে! প্রথম ইনিংসে অল আউট মাত্র ২৭.৫ ওভারে আর দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৮.৪ ওভারে। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৭৪ রান।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে আফগানিস্তানের। ২৭.‌৫ ওভারেই মোহাম্মদ নবিরা শেষ হয়ে যান ১০৯ রানে। মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট পেলেন অশ্বিন। ২টি করে উইকেট নিলেন ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা। আফগানদের হয়ে সর্বোচ্চ ২৪ করেন নবি। আজ দ্বিতীয় দিনে লাঞ্চের পর ব্যাট করতে নেমেছিল আফগানরা। চায়ের বিরতির মধ্যেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস।

ফলোঅনে পড়ে এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একই অবস্থায় পড়েন আফগান ব্যাটম্যানরা। ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ১০৩ রানে শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৩৬ রান করেন শহিদী। জাদেজা ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। উমেশ জাদব ২৭ রানে নেন ৩ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই দিনের আগেই শেষ আফগানিস্তানের অভিষেক টেস্ট

আপডেট সময় ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮