ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় যুবদলের কমিটি প্রত্যাখ্যান, বিএনপি অফিসে তালা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় প্রায় ১৪ বছর পর কেন্দ্র থেকে জেলা যুবদল কমিটি ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও গণপদত্যাগের আলটিমেটাম দিয়েছেন যুবদল ও জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। তারা জেলা বিএনপি অফিস ও জেলা যুবদল অফিসে তালা ঝুলিয়ে দেন।

একই সঙ্গে কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নের কুশপুত্তলিকা দাহ করেন। ভোলায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় এই দুই নেতার বাড়িও ভোলায়। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন যুবদল সভাপতি পদপ্রার্থী সাবেক কমিটির সহসভাপতি তরিকুল ইসলাম কায়েদ।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরও এ আন্দোলনে একাত্বা প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকালে জেলা যুবদলের সাংগঠনিক ২৬ কাউন্সিলরসহ নেতাকর্মীরা পদত্যাগপত্রে স্বাক্ষরও করেন।

জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর দৈনিক আকাশকে জানান, বিএনপি অফিসে যুবদলের বেশিরভাগ নেতাকর্মী একজোট হয়ে তালা দিয়েছেন। এমনকি তার কক্ষেও তালা দেয়া হয়। এদের বিক্ষোভ করার বিষয়টি যুক্তিপূর্ণ বলেও তিনি মনে করেন। তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে জানান।

এদিকে নতুন কমিটির সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দিয়েছে। বঞ্চিত গুটিকয়েক নেতার অপছন্দ থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় যুবদলের কমিটি প্রত্যাখ্যান, বিএনপি অফিসে তালা

আপডেট সময় ০৮:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮