ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবা-কন্যার অডিও সারা রাত ঘুমাতে দেয়নি: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

বামে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও ডানে একরামসহ তার দুই মেয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন চলমান মাদক বিরোধী অভিযানের বিষয়ে বলেছেন, মিডিয়ার অসুস্থ প্রক্রিয়া বন্ধ হলে কান্নারও অবসান হবে।

শনিবার নিজের ফেসবুক পোস্টে খোকন জানান, কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে নিহত একরামের সঙ্গে তার স্ত্রী-কন্যার ফোনালাপের অডিও তাকে সারা রাত ঘুমাতে দেয়নি।

শুক্রবার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত অডিও রেকর্ড নিয়ে লেখা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের পোস্টটি হুবহু তুলে দেয়া হল–

“বাবা কন্যার অডিও আমাকে সারারাত ঘুমাতে দেয়নি। কাঠগড়ায় র‌্যাব, সত্য মিথ্যা যাচাই হয়তো পরে হবে। শারীরিকভাবে একরাম নাই হয়ে গেছে সপ্তাহখানেক। অভিযোগ ছিল মাদক ব্যবসার।

কিন্তু এই একরামকে সামাজিকভাবে নাই করা হয়েছে আরও পাঁচ বছর আগে। তাকে মাদক সম্রাট বানিয়েছিলো আমাদের মিডিয়া। দিনের পর দিন রিপোর্ট বানানো হয়েছে একরামকে নিয়ে। সামাজিকভাবে তাকে মারা হয়েছে অনেক আগেই। একরামের অপরাধ ছিল একটাই, সে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিল।

এই প্রক্রিয়া এখনো চলছে। শুধু রাজনৈতিক কারণে অনেককে বানানো হচ্ছে মাদক সম্রাট, তথ্য প্রমান ছাড়া সামাজিকভাবে মেরে ফেলা হচ্ছে অনেককেই। মিডিয়ার এই অসুস্থ প্রক্রিয়া বন্ধ হোক….. তাহলে আমাদের অনেকের কান্নারও অবসান ঘটবে।”

প্রসঙ্গত, গত ২৯ মে দিনগত রাত একটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর একরামুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবা-কন্যার অডিও সারা রাত ঘুমাতে দেয়নি: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

আপডেট সময় ১০:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮