ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হেলিকপ্টার বিধ্বস্তে আরব আমিরাতের ৪ সেনা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের সেনাদের একটি অভিযানে ইয়েমেনের অভ্যন্তরে আরব আমিরাতের চার সেনানিহত হয়েছে। তারা একটি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন, যেটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। ইয়েমেনের শাবওয়া প্রদেশে নিয়মিত মিশনে থাকাকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় হেলিকপ্টারটি ভূমির সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।

রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে রাখা ইরান-সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্ব গঠিত আরব জোট বাহিনী। এই জোট বাহিনীর অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ সালের মার্চের শেষ দিকে শুরু হওয়া এ লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত এবং ৩০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদবাস্তুতে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হেলিকপ্টার বিধ্বস্তে আরব আমিরাতের ৪ সেনা নিহত

আপডেট সময় ০৮:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭