ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকনাফে রোহিঙ্গাদের পালিয়ে আসার পথ দেখলেন প্রিয়াংকা

টেকনাফে রোহিঙ্গাদের পালিয়ে আসার পথ দেখলেন প্রিয়াংকা চোপড়া

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফের হারিয়াখালীতে রোহিঙ্গাদের জন্য স্থাপিত ত্রাণকেন্দ্র ও রাখাইন রাজ্য থেকে তাদের পালিয়ে আসার পথ দেখলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের হারিয়াখালী রোহিঙ্গা ত্রাণকেন্দ্র পরিদর্শন করেন। পরে রাখাইন রাজ্য থেকে যে পথে রোহিঙ্গারা পালিয়ে আসত ভাঙ্গা নামে পরিচিত সেই পথ পরিদর্শন করেন।

এ সময় তিনি সেখানে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলেন। তিনি বেশ কয়েকজন শিশুর স্বাস্থ্য ও পড়ালেখার খোঁজখবর নেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন।

পথিমধ্যে টেকনাফের উঠনি নামক পাহাড়ি সড়ক এলাকায় গাড়ি থেকে নেমে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্য দেখেন। এদিন তার লেদা ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা থাকলেও তিনি ওই দুটি ক্যাম্পে ঢুকেননি।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা চোপড়া চার দিনের সফরে সোমবার ভোরে বাংলাদেশে আসেন। ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে সফরের প্রথম দিনে তিনি শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

এর আগে সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে ইউএস-বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

কক্সবাজার বিমানবন্দর হতে সরসরি তিনি ইনানীতে পৌঁছে পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেকনাফে রোহিঙ্গাদের পালিয়ে আসার পথ দেখলেন প্রিয়াংকা

আপডেট সময় ০৯:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮