ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তামনির চিকিৎসকদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির ডান হাতের রক্তনালীর টিউমারের সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান। তিনি জানান, মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী ফোন করে সব চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়। প্রধানমন্ত্রী আমাকে বলেন, সামন্ত শিশুটির হাতটি কী রাখা যাবে না? তখন আমি উত্তর দেই- আপনি দোয়া করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো।’

মূক্তামনিকে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর গত ১১ জুলাই তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। এরপর থেকে সরকারি খরচে তার চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তামনির চিকিৎসকদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭