ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাকাতের সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ নারী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাকাতের কাপড় ও ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ নারী নিহত হওয়ার ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসহুদুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি অব্যবস্থাপনার জন্যই এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে পুলিশ বিভাগের একজন ও সিভিল সার্জন অফিসের একজনসহ জেলা প্রশাসনের দুজন এ তদন্ত কমিটিতে রয়েছে।

সোমবার সকালে উপজেলার পূর্ব গাঠিয়া ঢেঙ্গা হাঙ্গরমুখ এলাকায় কবীর স্টিলমিল লিমিটেড (কেএসআরএম) এর মালিক মো. শাহজাহানের বাড়ির পাশে মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম দৈনিক আকাশকে জানান, প্রতিবছরের মতো এবারও দুস্থ-গরিবদের মধ্যে জাকাত ও ইফতারসামগ্রী বিতরণের উদ্যোগ নেয় কবীর স্টিলমিল লিমিটেড।

সোমবার সকালে কোম্পানির পক্ষ থেকে গরিবদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে অর্ধশতাধিক।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের সদ্যপ্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিল ১৮ জনের মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাকাতের সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ নারী নিহত

আপডেট সময় ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮