ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

দোকানের ভেতর চা দোকানির ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে নিজ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেকান্দর (৩৮) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কর্ণফুলী গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। শুক্রবার সকালে ১০টায় উপজেলার ধনুয়া নগরহাওলা গ্রামের দোকানের ভেতর তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী সালেহা বেগম জানান, সকালে কাঁধে গামছা নিয়ে বাড়ির বাইরে যান নিহত সেকান্দার। নাশতা খেতে না আসায় তাকে খুঁজতে গিয়ে দোকানের ভেতরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গাজীপুর ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, সেকান্দর আলী দীর্ঘদিন স্থানীয় চাঁন মোহাম্মদ টনির বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি পাশের আবদার গ্রামের অব্দুল আশরাফুলের ঘরভাড়া নিয়ে সেখানে চা ব্যবসা করে আসছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিবাদ ছিল না। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না।

শ্রীপুর থানার এস আই মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কারো কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করে বিনা ময়নাতদন্তের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

দোকানের ভেতর চা দোকানির ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮