ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বিদ্যুৎ মিস্ত্রি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে বরমী বাজারের একটি রাইস মিলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আমিনুল ইসলাম (২৬) নামে এক বিদ্যুৎ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার সকালে বরমী বাজারের শামীম সরকার অটো রাইস মিল থেকে যুবকের লাশ উদ্ধার করেন শ্রীপুর থানা পুলিশ। নিহত আমিনুল বরমী পূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

অটো রাইস মিল কর্তৃপক্ষের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক জানান, বিদ্যুৎ শ্রমিক আমিনুল গতকাল সন্ধ্যা থেকে বরমী বাজারের শামীম সরকার অটো রাইস মিলে বিদ্যুতের কাজ করছিলেন। রাতের কোন এক সময়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সকালে তার লাশ দেখে শ্রীপুর থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বিদ্যুৎ মিস্ত্রি

আপডেট সময় ০১:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮