ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলে যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ মা-মেয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

চরফ্যাশনে রহস্যজনকভাবে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মা ও মেয়ে। সোমবার সকাল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে শনিবার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হন তারা।

তারা হলেন- চরফ্যাশন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের অর্শ্বিনী মাস্টারবাড়ির লিটন সরকারের স্ত্রী সিলেমা রানী দাস ও তার সাত বছরের কন্যা লোপা সরকার। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বড় ভাই সুলভ চন্দ্র দাস চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ গৃহবধূর স্বামী লিটন সরকার জানান, শনিবার সকালে মেয়ে লোপা সরকারকে নিয়ে পৌরসভার সাগরি সিনেমা হল এলাকার রোজবার্ড কিন্ডারগার্টেনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিলেমা রানী দাস।

মেয়ে লোপা এই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনদের কাছে অনুসন্ধানে বিফল হয়ে রোববার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

রোজবার্ড কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা এবং সিলেমা রানী দাসের আত্মীয় সীমা সরকার জানান, ওই দিন সিলেমা রানী দাস এবং তার মেয়ে লোপা সরকার স্কুলে আসেনি।

চরফ্যাশন থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, রহস্যজনকভাবে নিখোঁজ সিলেমা রানী দাস ও তার মেয়ে লোপাকে উদ্ধারের বিষয় গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলে যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ মা-মেয়ে

আপডেট সময় ০১:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮