ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাচারের সময় কোটি টাকার চিংড়ি রেনু জব্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার চরফ্যাশনে পাচারের সময় ১৫ লাখ বাগদা রেনু জব্দ করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন টিম। শনিবার ভোর রাতে বোয়ালখালী চিতলমারী নদীতে অভিযান চালিয়ে ওই চিংড়ি রেনু জব্দ করা হয়।

কোস্টগার্ডের চরফ্যাশন স্টেশন অফিসার এম জাহাঙ্গীর আলম জানান, শনিবার ভোর রাতে দুটি ট্রলারে ৬০ ব্যারেলে ওই সব চিংড়ি রেনু পাচার করা হচ্ছিল। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলার দুটি ঘিরে ফেলে।

জব্দকৃত চিংড়ি রেনুর দাম কমপক্ষে কোটি টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব রেনু ধরা হচ্ছিল।

একইভাবে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন, লালমোহনের মঙ্গলসিকদার, জেলা সদরের ইলিশা-বঙ্গেরচর জোন থেকে চিংড়ি রেনু ধরার অভিযোগ রয়েছে।

এদিকে কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত ওই রেনু ভোরে নদীতে অবমুক্ত করা হয়। একটি চক্র এই সব রেনু খুলনা, বাগেরহাটসহ ভারতে পাচার করে আসছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাচারের সময় কোটি টাকার চিংড়ি রেনু জব্দ

আপডেট সময় ০১:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮