ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রেমিকাকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে, যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের স্থির ও ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নূর মোহাম্মদ (২৩) নামের অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুর জেলার এসআই সালেহ ইমরানের নেতৃত্বে পিবিআই`র একটি দল গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর শহরের লালাবাগ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওই ধর্ষণকারীর কাছ থেকে মোবাইল সেটসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। নূর মোহাম্মদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ ঝুনাগাছ চাপানী গ্রামের শফিয়ার রহমানের ছেলে।

বুধবার বেলা সাড়ে ১২টায় পিবিআই রংপুর জেলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই রংপুর বিভাগের বিশেষ পুলিশ সুপার মজিদ আলী (পিপিএম)।

পিবিআই রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, আসামি নূর মোহাম্মদের কাছ থেকে ঘটনাসংশ্লিষ্ট সব আলামত জব্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ, তিনটি মেমোরি কার্ড, চারটি মোবাইল সিমকার্ড পাওয়া গেছে। জব্দকৃত আলামতের মধ্যে পেন ড্রাইভ ও মেমোরি কার্ডে ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে, যুবক আটক

আপডেট সময় ০১:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭