ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

ডিপোতে তেল পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কালো তেলের ডিপোতে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েএক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. মাসুদ (৩০) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার আশিয়া দারি গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার রাত ১২টার দিকে ফৌজদারহাট বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় একটি কালো তেল ডিপোতে এ ঘটনা ঘটে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সীতাকুণ্ড ট্রাফিক বিভাগের টি.আই মো. রফিক আহমেদ মজুমদার জানান, শনিবার রাতে জনৈক ওয়াসিম ও মামুনের মালিকানাধীন একটি কালো তেলের ডিপোতে শ্রমিক মাসুদকে কালো তেল পরিষ্কার করার চৌবাচ্চায় নামানো হয়।

সেখানে কাজের এক পর্যায়ে সে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে তাকে চমেকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কালো তেলবাহী একটি লরি আটক করে ডিপোটি বন্ধ করে দেয়া হয়েছে। ডিপোর প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা নাকি সেটি অবৈধ খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

ডিপোতে তেল পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮