ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

শ্রমিকদের ভোট পেতে মরিয়া জাহাঙ্গীর ও হাসান

অাকাশ জাতীয় ডেস্ক:

কাক ডাকা ভোর থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভুভুজেলা বাঁশি ও মাইকের শব্দে ঘুম ভাঙে নগরবাসীর। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে এ চিত্র এখন প্রতিদিনের।

তবে শনিবার শিল্পনগরী টঙ্গীর চিত্র ছিল অন্যরকম। এদিন সকাল থেকেই ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকার ও ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম চষে বেড়ান টঙ্গীর শ্রমিক অধ্যুষিত এলাকা।

শনিবার দুপুরে টঙ্গীর বিসিক এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় নজিরবিহীন শ্রমিক জনতার ঢল নামে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভায়। চারিদিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জাহাঙ্গীরের গাড়ির সঙ্গে ধীরগতিতে এগুতে থাকে। জনতার ঢল মূল সড়ক থেকে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। মিছিল যতই এগুতে থাকে আশপাশের নারী-পুরুষ একনজর নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমকে দেখার জন্য রাস্তায় নেমে আসেন। এসময় জাহাঙ্গীর আলম নৌকার লিফলেট ও গলায় ঝুলানোর ব্যাচ সবার হাতে তুলে দেন।

মিছিল নিয়ে জাহাঙ্গীর আলমের গাড়িবহর বিসিক টাংকির মোড়ে পৌঁছালে জাহাঙ্গীর আলম সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে ফকির মার্কেট এলাকার পথসভায় যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন দেন।

এসময় গগণবিদারী স্লোগানে স্লোগানে জাহাঙ্গীরকে বরণ করে নেয় টঙ্গীর বিসিক এলাকার শ্রমিকরা। সমর্থকরা ‘চারিদিকে একি শুনি, নৌকার জয়ধ্বনি’, ‘শ্রমিকের মার্কা নৌকা, জনতার মার্কা নৌকা’ এমন স্লোগান দিতে থাকে।

পরে জাহাঙ্গীর আলম নগরীর ৪৩, ৪৪ ও ৪৭ নম্বর ওয়ার্ডের পাগাড় পাঠানপাড়া, ঝিনু মার্কেট, টিএন্ডটি বাজার, কেটু মোড়, গোপালপুর, শিলমুন, মরকুন পথসভায় বক্তব্য দেন।

এসময় তার সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি আসাদুর রহমান কিরন, বীর মুক্তিযোদ্ধা ও টঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, শ্রমিক লীগের আঞ্চলিক সদস্য বি কম মতি, বিসিক শ্রমীক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির সরকার, ছাত্রলীগ টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

দিনভর ব্যস্ত হাসান সরকারও

অপরদিকে ধানের শীষের মিডিয়া সেল প্রধান ডা. মাজহার জানান, ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার শনিবার সকাল ১০টায় শ্রমিক অধ্যুষিত টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে গণসংযোগ করেন। এরপর তিনি বনমালা রেলগেট, দত্তপাড়া রিয়া গার্মেন্টস মোড় ও বিকালে টঙ্গীর মিলগেটে এবং সন্ধ্যায় আরিচপুর মধুমিতা কাঁচা বাজারে নির্বাচনী সভা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন প্রমুখ। এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা ৫৭টি ওয়ার্ডে পৃথকভাবে গণসংযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শ্রমিকদের ভোট পেতে মরিয়া জাহাঙ্গীর ও হাসান

আপডেট সময় ১১:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮