ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলাম ধর্ম ও দ্বীনি শিক্ষা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে: হেফাজতে ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলাম ধর্ম ও দ্বীনি শিক্ষা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আমির আল্লামা নূর হোসেন কাসেমী।

আল্লামা কাসেমী বলেছেন, দেশের রাজনীতিতে স্বস্তির কোনো আভাস নেই। একদিকে ইসলাম ধর্ম ও দ্বীনি শিক্ষা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অন্যদিকে বেড়ে চলছে খুনখারাবি আর ইসলামবিরোধী শক্তিগুলো বিভিন্ন অপতৎপরতা।

মঙ্গলবার বিকাল ৪টায় হাটহাজারী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শ্রেণির পেশায় শতাধিক আলেম জমিয়তে যোগদান উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

জমিয়তে উলামায়ে ইসলামের হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে কাসেমী আরও বলেন, সব মিলে দেশ আজ কঠিন সময় পার করছে। আর এ অবস্থায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে এবং সরকারকেও দেশের শান্তি সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জমিয়তে উলামায়ে ইসলামের হাটহাজারী শাখার সভাপতি মাওলানা জাফর আহমদের (ফতেপুরী) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক আল্লামা ওবাইদুল্লাহ্ ফারুক।

এতে আরও বক্তব্য রাখেন নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, সংগঠনের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার কাসেমী, সহসভাপতি মাওলানা জুনাঈদ আল হাবীব, সংগঠনের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনীর, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা জাকারিয়া কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা আলমগীর মাসউদ, মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মুফতি নাছির উদ্দীন খাঁন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলাম ধর্ম ও দ্বীনি শিক্ষা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে: হেফাজতে ইসলাম

আপডেট সময় ১০:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮