ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও শ্যালকের যাবজ্জীবন

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ইকবাল হোসেন ভূঁইয়া নামে এক সিএনজি অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুরের আদালত এ রায় দেন। একই সঙ্গে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। দন্ডিতরা হলেন ইকবালের স্ত্রী সুফিয়া আক্তার প্রিয়া ও শ্যালক মিজান।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আসামিরা বতর্মানে পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ নভেম্বর নগরীর বন্দর থানার মুমিননগর এলাকার চান্দেরপাড়ায় ভাড়া বাসায় ঘর তৈরির টাকা পয়সা নিয়ে স্ত্রী ও শ্যালকের সঙ্গে কথা কাটাকাটি হয় ইকবালের। ওই দিন রাতেই ইকবালের স্ত্রী-শ্যালক মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ সিএনজিতে করে নিয়ে গ্রামের বাড়ির সামনে ফেলে আসে। এ ঘটনায় ইকবালের ছোট ভাই একরাম হোসেন ভূঁইয়া বাদি হয়ে বন্দর থানায় মামলা করেন। নিহত ইকবাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধোপাখীলের মৃত ইউসুফ হোসেন ভূঁইয়ার ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও শ্যালকের যাবজ্জীবন

আপডেট সময় ১২:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭