ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে কমিশনর চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘বাংলাদেশের সংবিধানে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়া এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ছাত্ররা একটি দেশের ভবিষ্যৎ। তাদের সম্মিলিত আন্দোলনকে অবমূল্যায়ন করা সমীচীন নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা অনভিপ্রেত। কমিশন এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এতে সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার ও আন্দোলনকারীদের দ্রুত আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।’

তিনি এ ঘটনায় শান্তিপূর্ণ সমাধান হওয়া বাঞ্ছনীয় উল্লেখ করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

আপডেট সময় ১১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮