ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে তালাবদ্ধ ঘরের খাটের নারীর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় এক নারীকে হত্যা করে লাশ ঘরের খাটের নিচে রেখে তালাবদ্ধ করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, চক্রবর্তী এলাকার সালাম সিকদারের তিনতলা বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন ওই নারী। গত ২-৩ দিন ধরে তাদের কক্ষে তালা ঝুলানো রয়েছে।

রোববার সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে দেখে বাড়ির মালিক ঘরের তালা ভেঙে ভেতরে খাটের নিচে ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন।

আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে নিহতের স্বামী তাকে হত্যার পর মরদেহ খাটের নিচে রেখে পালিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে তালাবদ্ধ ঘরের খাটের নারীর লাশ

আপডেট সময় ০১:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮